Monday, March 16, 2026

দেশে কমলো দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত ৪৬০

Date:

Share post:

গত কয়েকদিন ধরে দেশের টানা বেড়েছে দৈনিক সংক্রমণের হার। তবে শেষ ২৪ ঘন্টায় সামান্য হলেও কমবে সংক্রমণ ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় কোভিডে(Covid) দেশে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের(health ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। একদিনে দেশে প্রাণ হারালেন ৪৬০ জন। এর মধ্যে শুধু কেরল এই আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৬৫। পাশাপাশি এই রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। পাশাপাশি এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন।

আরও পড়ুন:এবার ভুয়ো সাংবাদিক ধরতে কড়া পদক্ষেপ হাইকোর্টের, প্রেস কাউন্সিল গঠনের নির্দেশ 

সরকারি তথ্য অনুযায়ী করোনা মোকাবিলায় টিকাকরণে গতি বাড়িয়েছে ভারত সরকার। দেশে এখনো পর্যন্ত ৬৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৭৩ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি সামাল দিতে জোরকদমে শুরু হয়েছে টেস্টিং প্রক্রিয়াও। শেষ ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।

advt 19

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...