Wednesday, April 22, 2026

মোদির বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করে টুইট বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যমের

Date:

Share post:

বিরোধীরা নয়, এবার দলের মধ্য থেকেই সমালোচনার ঝড় উঠলো মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের(Nirmala sitharaman) ঘোষণা করা ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন পলিসি’ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেই। জল, স্থল এবং আকাশ পথ জুড়ে সরকারের এই বেসরকারিকরণের নীতিতে সমর্থন নেই কোন বিরোধী দলেরই ,কিন্তু এবার নিজের দলের নেতার কাছেই সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকারের নীতি।

আরও পড়ুন:কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২

রবিবার দলের বর্ষিয়ান এবং বিক্ষুব্ধ নেতা বলে পরিচিত ডক্টর সুব্রহ্মণ্যম স্বামী(Subramanyam Swami) টুইট করে জানান। জনগণের সম্পত্তি বা পাবলিক সেক্টর বিক্রি বা বেসরকারিকরণ তখনই করা হয়, যখন অর্থনৈতির চরম অবনতি হয়। আর এটা একটা সরকারের মানসিক অবনতি বা হতাশার চরম লক্ষণ। তার মতে বেসরকারিকরণের মতো সিদ্ধান্ত কখনোই একটা সুস্থ বা আদর্শগত নীতি হতে পারেনা। তিনি সরাসরি ভাবে কেন্দ্রীয় সরকারকেকে আক্রমণ করে বলেন, মোদি সরকার কখনই এটা অস্বীকার করতে পারেন না যে ২০১৬ র পর থেকে জিডিপি বৃদ্ধির হার প্রত্যেক কোয়ার্টারেই ক্রমশ নিম্নমুখী হচ্ছে। আর সি এস ডাটাতে সেটা স্পষ্টভাবে উল্লেখও আছে।এইভাবে সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার নীতিকে প্রথম থেকেই সমালোচনা করে এসেছে তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলেরাও। সেই সমালোচনার ঝড় উঠলো এবার বিজেপির অন্দর মহল থেকেই।

advt 19

 

Related articles

প্রার্থীদের আচরণবিধি নিয়ে স্পষ্ট নির্দেশ কমিশনের

রাজ্যে প্রথম দফার ভোটের আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (Election Commission) প্রার্থীদের আচরণবিধি নিয়ে...

গ্রেফতারিতে স্থগিতাদেশ হাই কোর্টের: কমিশনের ৮০০ তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে ‘সতর্কতামূলক পদক্ষেপে’ নির্দেশ

নির্বাচন কমিশনের স্বৈরাচারী পদক্ষেপে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের। নির্বাচনে অশান্তি হতে পারে, এমন আশঙ্কা করে রাজ্য জুড়ে ৮০০...

মমতাকে সরাতে দাঁত-নখ বের করেছে ‘আতঙ্কিত’ বিজেপি! কেন্দ্রকে কড়া আক্রমণ ব্রাত্যর 

বাংলার ক্ষমতা দখল করতে দিল্লি যে ভাবে মরণপণ লড়াইয়ে নেমেছে, তাকে সরাসরি ‘দাঁত-নখ বের করা আধিপত্যবাদ’ বলে কটাক্ষ...

DA মিলবে এ মাসেই! আটকে রেখেছে কমিশন: মমতা

কমিশন (Election Commission) আটকে রেখেছে ডিএ। কিন্তু চলতি মাসের বেতনের সঙ্গেই ঢুকবে বকেয়া মহার্ঘ ভাতা (DA)। বুধবার আমডাঙার...