Saturday, May 16, 2026

এবার জনপ্রিয় লোকশিল্পী ফাওয়াদ আন্দারাবিকে খুন করল তালিবানরা

Date:

Share post:

কাবুল কব্জার পর তালিবান সন্ত্রাস চলছে আফগানিস্তানে। এবার এক জনপ্রিয় সঙ্গীতশিল্পী, ফাওয়াদ আন্দারাবিকে খুনের অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। সংবাদমাধ্যম আসভাকা নিউজ-এর কাছে আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দারাবি তেমনই দাবি করেছেন।

আরও পড়ুন:ত্রিপুরা: সুবল ভৌমিকের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতা-কর্মী
এর আগে কৌতুক শিল্পী নাজার মহম্মদকেও হত্যার অভিযোগ উঠেছিল তালিবানদের বিরুদ্ধে। আফগানিস্তানের আন্দারাব উপত্যকা এলাকার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ফাওয়াদ। অভিযোগ, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তালিবানরা। মাসুদ আন্দারাবির অভিযোগ, আফগানিস্তান জুড়ে শিল্পীদের উপর নৃংসশ অত্যাচার চালাচ্ছে তালিবানরা। শিল্পীদের খুঁজে বার করে হত্যা করা হচ্ছে।
কাবুল দখলের পর সঙ্গীতকে নিষিদ্ধ করেছে তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, “ইসলামে সঙ্গীত কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গীত থেকে তাই দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আফগানদের।” তাই মুখে শান্তির কথা বললেও, বাস্তবে নৃশংস কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তালিবানরা।

advt 19

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...