Wednesday, June 24, 2026

বিজেপি-র ইস্তাহার তৈরি করতেন বুদ্ধদেব গুহ! এ কী ফাঁস করলেন তথাগত

Date:

Share post:

সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রয়াত হয়েছেন রবিবার গভীর রাতে। তাঁর মৃত্যুর পর একাধিক ব্যক্তি শোকপ্রকাশ করেছেন নেটমাধ্যমে। এবার সাহিত্যিক বুদ্ধদেব গুহর ( Buddhadeb Guha) স্মৃতিচারণা করতে গিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। টুইট করে তিনি দাবি করলেন, ‘উনি আর আমি মিলে একাধিক বার বিজেপির ম্যানিফেস্টো তৈরি করেছি।’ সাহিত্যিকের প্রয়াণের পর তথাগতর এহেন টুইট নিয়ে বিতর্কের পাশাপাশি তার সত্যতা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

সাহিত্যিক বুদ্ধদেব গুহর ( Buddhadeb Guha) স্মৃতিচারণা করতে গিয়ে তথাগত রায় টুইটে লিখেছেন, ‘আমাদের প্রিয় লালাদা, বুদ্ধদেব গুহ প্রয়াত হলেন। সদাহাস্যময়, আড্ডাবাজ এই লোকটির সান্নিধ্য আর পাওয়া যাবে না। তাঁর সাহিত্যকীর্তির পাশাপাশি তাঁর ব্যক্তিত্বের স্বাদ আমরা যারা পেয়েছি কখনো ভুলতে পারব না। ওঁর আর একটা পরিচয়। উনি আর আমি মিলে একাধিকবার বিজেপির ম্যানিফেস্টো তৈরী করেছি’।

তিনি আরও লিখেছেন, ‘ঋতুদি কিছুদিন আগে গেছেন। এবার লালাদা গেলেন। যেখানেই যান, সম্ভব হলে লেখায়, আড্ডায়, গানে সকলকে মাতিয়ে রাখুন। ওঁ শান্তি।’

 

বুদ্ধদেব গুহ বিজেপির ম্যানিফেস্টো তৈরি করতেন বলে তথাগত রায় টুইটে দাবি করার পর থেকেই রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্নমহলে। সোশ্যাল মিডিয়াতেও (Social Media) সমালোচনায় সরব হয়েছেন কেউ কেউ। এমনকী বিজেপির অন্দরেরও এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- তৃণমূল সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা জয়, কী বললেন তিনি?

advt 19

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...