Friday, May 22, 2026

এবার রেলের বিজেপি ইউনিয়নেও ভাঙন  

Date:

Share post:

এবার রেলের বিজেপি ইউনিয়নেও ভাঙন । মঙ্গলবার ইস্টার্ন রেলওয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ১৩ জন। এদিন এইচআরবিসি ভবনে সাংসদ দোলা সেন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন । উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় বাহাদুর সিং সহ অন্যান্যরা।
সাংসদ দোলা সেন বলেন , এখন সিপিএম -কংগ্রেস- বিজেপি সব দল থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদানের লাইন লেগে গেছে। বিজেপি ছেড়ে যারা ই আর টিএমসির সংগঠনে এলেন তাদের এই সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আমাদের দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেন। আজকে আমাদের সংগঠনের এক্সিকিউটিভ বডির মিটিং ছিল। কোভিডের জন্য সবাইকে না ডেকে মাত্র ১৩ জনকে ডাকা হয়েছে । এদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে সংগঠনে। আমাদের বিশ্বাস আগামী দিনে শিয়ালদা ডিভিশনের যে ভোট হবে তাতে ই আর টিএমসি যথেষ্ট ভাল ফল করবে।
বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন , ২০২১ এ নির্বাচনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলায় এসছেন। তারপরেও গো হারান হেরেছেন । তাই রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভয় পাচ্ছেন । আসলে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে । মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রাণভরে আশীর্বাদ করেছেন। তাই প্রায় ৫০ শতাংশের কাছাকাছি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে, যা ৩৪ বছরের বাম জামানাতে কেউ পায়নি । ত্রিপুরাতে যেভাবে আমাদেরকে মারছে সেটাও তারই প্রতিফলন।

আরও পড়ুন- ভ্যাকসিন ইস্যুতে আরও কড়া হয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, কুপন ছাড়া টিকা নয়
সদ্য যোগ দেওয়া প্রণব সাহা বলেন, বিজেপির সংগঠনে কাজ করার মতো কোনও পরিস্থিতি নেই। যেভাবে মোদিজি রেলকে বিক্রি করে দিতে চাইছেন , ডিউটি রোস্টার ১২ ঘন্টা করতে চাইছেন , আমাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় । আমরা চাই কর্মচারীদের পাশে থেকে মোদিজির নামটা এই দেশ থেকে মুছে দিতে। আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা সেই কাজ করতে পারব।

advt 19

 

Related articles

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...