Saturday, May 2, 2026

কর ফাঁকি রোধ : চিকিৎসক ও আইনজীবীদের নেওয়া ফির স্লিপ চায় দুর্নীতি দমন কমিশন

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : দেশের কর দেওয়ার যোগ্যতা থাকলেও অনেকেই কর দেননা। বিশেষ করে ডাক্তার (Doctor ) ও আইনজীবীদের ( Advocate ) মধ্যে এই প্রবণতা অনেক বেশি। আর তাই এই পেশার লোকদের রাশ টেনে ধরতে চায় সরকার। আর এর অংশ হিসেবে চিকিৎসক ও আইনজীবীরা সেবাগ্রহীতাদের কাছ থেকে যে অর্থ ( Fee ) নেন তার জন্য টাকার স্লিপ ( Slip) দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি যথাযথভাবে প্রতিপালন করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (National Board of Revenue-NBR ) সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক ( Anti Corruption Commission )।

সম্প্রতি দুদকের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে আইনজীবী ও চিকিৎসকদের আয়ের ওপর কর আরোপ করতে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের অধীনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন-ভ্যাকসিন ইস্যুতে আরও কড়া হয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, কুপন ছাড়া টিকা নয়

দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা চাইছি যে ডাক্তার এবং আইনজীবী, তারা ক্লায়েন্টদের থেকে যে টাকা গ্রহণ করেন, তাদের সেবার জন্য, এই ক্ষেত্রে যদি তাদেরকে (সেবাগ্রহীতা) রসিদ দেওয়া হয়, অর্থ গ্রহণ করে যদি রসিদ দেওয়া হয়, তাহলে এটি এনবিআরের হিসাবে আসে।

“তখন ট্যাক্স ফাইলটা ( Tax File ) আপডেট করা সহজ হবে। সরকারের রাজস্ব আয় রাড়বে। এটা কমিশনের একটা অবজারভেশন, এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে।” দেশে প্রায় ৫২ লাখ মানুষের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ( Tax Identification Number – TIN) থাকলেও বছর শেষে আয়কর রিটার্ন জমা পড়ে ২১ লাখের মত। যারা রিটার্ন দাখিল করেন, তাদের সবাই আবার কর দেন না। সব মিলিয়ে কর দেন মোট জনসংখ্যার ১ শতাংশের সামান্য বেশি মানুষ।

চিকিৎসকরা তাদের চাকরির বাইরে রোগী দেখে যে আয় করেন, সেজন্য তারা কোনো রশিদ দেন না। আইনজীবীদের ক্ষেত্রেও তাই হয়। ফলে তাদের আয়কর বিবরণীতে প্রকৃত আয়ের তথ্য আসছে কি না, তা বোঝার কোনো উপায় থাকে না।

আরও পড়ুন-দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ মহাশ্বেতা দেবীর গল্প, রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অধ্যাপকরা

চিকিৎসক ও আইনজীবীদের মধ্যে কাদের টিআইএন নেই, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যও এনবিআরের হাতে নেই। ফলে এই বিশেষায়িত পেশাজীবী শ্রেণির কর ফাঁকির অভিযোগ নিযে দীর্ঘদিন ধরেই আলোচনা আছে।

advt 19

 

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...