Friday, June 5, 2026

হামিদ করজাই বিমানবন্দরের কন্ট্রোলরুম যেন ধ্বংসস্তূপ, চালু করতে সময় লাগবে ২ বছর

Date:

Share post:

কাবুল বিমান বন্দরে গত ২০ দিন ধরে নামেনি কোনও আন্তর্জাতিক বিমান। শুধুমাত্র তাই নয়, কাবুলের আকাশ থেকেও যেতে দেখা যায়নি কোনও বিমান।তালিবানদের দখলে গোটা দেশ যাওয়ার পর এমনই পরিস্থিতি।
টানা ২০ দিন পর বুধবার ফের আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ করজাই বিমানবন্দরে টেকনিক্যাল টিম নিয়ে কাতারের একটি বিমান আসে। এই টেকনিক্যাল টিমটি এই বিমানবন্দরে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করতে আফগানদের সাহায্য করবে।
জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমানে আসা এই দলটি ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পুনরায় চালু করার জন্য তালিবানের সঙ্গে আলোচনা করবে।
তালিবান শাসিত আফগানিস্তানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে এই হামিদ করজাই এয়ারপোর্টে। ধারাবাহিক বিস্ফোরণে সবথেকে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এখন ক্ষতিগ্রস্ত।ভেঙেচুরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিমানবন্দরের কন্ট্রোলরুম। এই বিমানবন্দর ফের চালু করতে কমপক্ষে দু বছর সময় লাগবে বলে জানা গিয়েছে। যার জন্য খরচ হবে কমপক্ষে ৩০০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন – অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি মুকুল রায়, শুভ্রাংশুকে ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী
আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাওয়ার উল্লাসে ফেটে পড়েছিল তালিবান। তারা দখল নিয়েছিল বিমানবন্দরের। এক্ষেত্রে প্রশ্ন ছিল আদৌ কি তারা বিমানবন্দর চালু রাখতে পারবে ? কারণ বিমানবন্দর চালু রাখার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন। যা তালিবানের কাছে ছিল না। ফলে তারা এই বিষয়ে তুরস্কর কাছে সাহায্য চেয়েছিল। তবে, সাহায্য করতে রাজি হয়নি তুরস্ক। এর পরেই এই বিষয়ে সাহায্য করতে এগিয়ে আসে কাতার।

advt 19

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...