Tuesday, June 23, 2026

দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান ইংল‍্যান্ডের, দুই উইকেট নেন বুমরাহ

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-England)চতুর্থ টেস্টে দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান ইংল‍্যান্ডের। ১৩৮ রানে এগিয়ে ভারতীয় দল( india team)। এদিন ম‍্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান হয়ে গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির(virat kohli)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট।প্রথমে ব‍্যাট করতে নেমে প্রথমদিনেই ১৯১ রানে ইনিংস শেষ করে বিরাট কোহলিরা। চতুর্থ টেস্টেও ব‍্যাটিং ব‍্যর্থতায় ভুগল টিম ইন্ডিয়া। মাত্র ১১ রান করেন রোহিত শর্মা। কে এল রাহুল করেন ১৭। গত ম‍্যাচে দরন্ত ব‍্যাটিং করা চেতেশ্বর পুজারা করেন ৪ রান। ৫০ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন ম‍্যাচে নেমে রেকর্ড গড়লেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করলেন কোহলির। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি স্থাপন করলেন তিনি। ৪৯০ ইনিংসে এই রান এসেছে কোহলির। সচিন তেন্ডুলকরের থেকে ৩২টি ইনিংস কম খেলেছেন তিনি। ম‍্যাচে এদিন ১০ রান করেন রবীন্দ্র জাদেজা। ১৪ রান করেন ঋষভ পন্থ। ৫৭ রান করেন শার্দুল ঠাকুর। ইংল‍্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ক্রিশ ওকস। ৩ উইকেট নেন রবিনসন। একটি করে উইকেট নেন জেমস অ‍্যান্ডারসন এবং ওভারটন।

ভারতের ১৯১ রানের তারা করতে নেমে ব‍্যাকফুটে চলে যায় ইংল‍্যান্ড। শুরুতেই উইকেট হারায় দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ। ৫ রান করেন বার্ন। শূন‍্য রান করেন হামিদ। রুট করেন ২১। ইংল‍্যান্ডের হয়ে এখন ক্রিজে রয়েছেন মালান এবং ওভারটন। ভারতের হয়ে দুটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ। একটি উইকেট নেন উমেশ যাদব।

আরও পড়ুন:রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিং, ম‍্যাচের সেরা ফৈয়াজ

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...