Thursday, May 14, 2026

তুষারশৃঙ্গে বিরল বৃষ্টি, জমল ৭০০ কোটি টন জল

Date:

Share post:

তুষারশৃঙ্গে তুষারপাত হতে পারে। কিন্তু হিমাঙ্কের নীচে যেখানে পারদ, সেখানে কখনওই বৃষ্টি তরল আকারে আকাশ থেকে নেমে আসবে না। কিন্তু সম্প্রতি এমনটাই হয়েছে গ্রিনল্যান্ডে। পরিবেশবিদরা বলছেন, এটি বিশ্ব উষ্ণায়নের ফল।

ব্যতিক্রমী এই ঘটনায় দেখা যাচ্ছে, অল্পস্বল্প বৃষ্টি নয়। বরং এমন বৃষ্টি হয়েছে যে, গলে গিয়েছে বরফস্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘The National Science Foundation’s Summit Station’এর তথ্য বলছে, বরফে ঢাকা শৃঙ্গে এই বৃষ্টি হয়েছে। এমন ঘটনা বিরল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। টানা তিনদিন ধরে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে সেখানে। বরফে পড়েছে ৭০০ কোটি টন ওজনের জল।

ইউনিভার্সিটি অফ কলোরাডোর ন্যাশনাল আইস অ্যান্ড স্নো সেন্টারের বিজ্ঞানী টেড স্ক্যাম্বোস বলেছেন, গ্রিনল্যান্ডে বৃষ্টি জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গত ১০০ বছরের এক বিরল ঘটনা। বায়ুমণ্ডল যেভাবে দূষিত হচ্ছে, তা রুখতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিজ্ঞানীরা বলছেন, বরফ গলা জল সহজেই গোটা ফ্লোরিডাকে ভাসিয়ে দিতে সক্ষম। কিন্তু কেন এমন হল? জানা গিয়েছে, কিছুদিন আগে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল। তার জেরেই ওই ঘটনা। তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর এটাই তৃতীয় সর্বোচ্চ বরফ গলেছে সেখানে।

প্রসঙ্গত, জুলাই মাসেও সেখানে অনেকখানি বরফ গলেছে। এখন সেখানে গ্রীষ্মকাল। তাই বরফ গলা অস্বাভাবিক কিছু নয়। এর আগে ১৯৯৫, ২০১২, ২০১৯ সালেও বরফ গলেছে। কিন্তু যে হারে বরফ গলেছে ২০২১ সালের গ্রীষ্মে, তা আশঙ্কার কারণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। তথ্য বলছে, ২০২১ সালের এই গ্রীষ্মে সবচেয়ে বেশি বরফ গলেছে। আর বৃষ্টিপাত? তা তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাতাসের তাপমাত্রা বাড়ায় এই অঞ্চলটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- বেহাল অর্থনীতি, অতিমারিতে স্বর্ণঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে

এমনিতেই ১৯৯৪ সাল থেকে গ্রিনল্যান্ডে এত বরফ গলেছে যে তা থেকে স্বাভাবিক নিয়মেই জলের উচ্চতা অনেক বেড়ে গিয়েছে। তথ্য বলছে, গ্রিনল্যান্ডে এই হারে বরফ গলতে থাকলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও ৬ মিটার বাড়বে। ফলে বিশ্বের সমস্ত উপকূলীয় অঞ্চল দ্রুত জলের তলায় যাওয়ার আশঙ্কা বাড়ছে।

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...