Sunday, February 15, 2026

গ্রাহকদের সুবিদার্থে কয়েকঘন্টার জন্য বন্ধ থাকবে SBI-এর অনলাইন ব্যঙ্কিং পরিষেবা

Date:

Share post:

আপনি কি SBI-এর গ্রাহক? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ব্যাঙ্কে কাজ বাকি থাকলে আজ বিকেলের মধ্যেই তা শেষ করুন। কারণ উপভোক্তাদের আরও উন্নত পরিষেবা দেওয়ার সুবিদার্থে ২৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকবে SBI-এর অনলাইন পরিষেবা। স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে আজ রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে গ্রাহকদের জন্য বন্ধ থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। অবশ্য পরিষেবা বন্ধ হওয়ার ঠিক তিন ঘণ্টার মাথায়, অর্থাৎ আগামিকাল রাত ১ টা বেজে ৩৫ মিনিটে পুণরায় পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

SBI-এর অনলাইন পরিষেবার মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো অ্যাপ, ইয়োনো লাইট, ইয়োনো বিজনেস, আইএমপিএস ও ইউপিআই এই সমস্ত পরিষেবা গ্রাহকদের জন্য বন্ধ থাকবে। গ্রাহকদের আরও কাছে উন্নতর পরিষেবার সুবিদার্থে এমনটা করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দৃষ্টিহীনদের বিনামূল্যে ভ্যাকসিন , কারা আছেন নেপথ্যে?  

প্রসঙ্গত, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের একটি আকর্ষনীয় সুযোগ দিয়েছে। সেটা হল- নিজস্ব শাখায় না গিয়েও নিজের অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তরিত করা যাবে বলে জানিয়েছে ব্যাঙ্ক। অ্যাকাউন্ট হোল্ডাররা YONO SBI, YONO Lite অ্যাপে অনলাইনে SBI পরিষেবার মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন।

advt 19

spot_img

Related articles

চিফ মাউজার ল্যারি: ইংল্যান্ডে পালিত হল দেশসেবার ১৫ বছর

প্রশাসন চালাতে কী শুধুই মানুষের প্রয়োজন? অবশ্যই প্রতিটি দেশের সেনাবাহিনী তার উত্তরে ‘না’ বলবে। কারণ দেশের সেনাবাহিনীর একটি...

খেলা শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নাকভি, ভিআইপি বক্সেও বজায় থাকল কূটনৈতিক দূরত্ব

ভারত পাকিস্তান(India vs Pakistan)  ম্যাচ মানেই কূটনৈতিক লড়াই, মাঠের ভিতরকে ছাপিয়ে যায় মাঠের বাইরে লড়াই বেশি থাকে। ব্যতিক্রম...

পাকিস্তানকে হেলায় হারাল ভারত, বুমরাহ-বরুণদের দাপটে সুপার আটে গম্ভীরের দল

টি২০ বিশ্বকাপে(T20 World Cup )পাক বধ ভারতের।  দুই দেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগেই অতীত হয়েছে, বর্তমানের এক...

সাহায্য ডেপুটি মেয়রের! শিলিগুড়িতে পরিবারের সদস্যের জন্য ‘যুবসাথী’র ফর্ম নিলেন বিজেপি নেতা

রাজনীতির ময়দানে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে কোনও রঙ নেই, রবিবার ছুটির দুপুরে তার এক...