Thursday, May 14, 2026

নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে: ভোটের দিন ঘোষণায় ক্ষুব্ধ দিলীপ

Date:

Share post:

বিজেপির নির্বাচন বন্ধ করার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে শনিবার ভবানীপুরসহ(Bhawanipur) রাজ্যের ৩ কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(election commission)। এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট বিজেপি(BJP)। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। শুধু তাই নয়, তিনি আরও জানালেন, নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে, কারও চাপে ভোটের দিন ঘোষণা করেছে।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই। এখনও করোনা যায়নি। লোকাল ট্রেন চলছে না। স্কুল-কলেজ বন্ধ। তাছাড়া এখনও ভোটপরবর্তী হিংসা চলছে। রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন কমিশন কারও দ্বারা প্রভাবিত হয়ে ভোট ঘোষণা করেছে।” তবে দিলীপ ঘোষ অসন্তুষ্ট হলেও বামেরা এই উপনির্বাচনকে স্বাগত জানিয়েছে। এদিন সুজন চক্রবর্তী বলেন, “আমরাও চেয়েছিলাম সময়মতো উপনির্বাচন হোক। এরাজ্যে সময়মতো উপনির্বাচন হওয়ায় রেওয়াজ। বাম আমল থেকে তাই হয়ে আসছে।” পাশাপাশি উপনির্বাচনের প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, “রাজ্যের যে চার কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়ে গেল, সেগুলিতেও দ্রুত ভোট হওয়া উচিত।”

আরও পড়ুন:এবার উত্তরে উইকেট পড়ল বিজেপির, তৃণমূলে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর শনিবার রাজ্যের মোট তিনটি কেন্দ্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে ভবানীপুর আসনে উপ নির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর ৩ কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এরপর ৩০ সেপ্টেম্বর হবে নির্বাচন। এবং ফল ঘোষণা হবে ৩ অক্টোবর। যদিও, গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ এখনো স্থগিত রাখা হয়েছে।

advt 19

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...