Wednesday, May 20, 2026

উপনির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় সিপিএম-কে মিউজিয়ামে থাকা দল বলে কটাক্ষ পার্থর

Date:

Share post:

কলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ই জঙ্গিপুরে আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ সবমিলিয়ে রাজ্যের মোট ৭টি বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে৷ ৪ কেন্দ্রে ভোট ঘোষণা করা হয়নি৷ আর এই বিষয়টিকে তুলে ধরেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম নেতারা। পুরভোট কবে হবে, চলে আসছে সেই প্রশ্নও।

সিপিএম উপনির্বাচনের দিন ঘোষণাকে স্বাগত জানালেও পুরভোট নিয়ে প্রশ্ন তুলেছে৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ”আমরা চেয়েছিলাম সময় মতো নির্বাচন হোক৷ সেটা যে কোনও নির্বাচনই হোক না কেন৷ বামফ্রন্ট সময়ে বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পুরসভা, পঞ্চায়েত সব নির্বাচনই সময়ে হয়েছে৷ রাজ্যে পুরসভাগুলির মেয়াদ ফুরনোর পরে তো দুই থেকে তিন বছর কেটে গিয়েছে৷ পুরভোট কবে হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তা স্পষ্ট করুক৷”

আরও পড়ুন- সংযুক্ত কিষান মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর মহাপঞ্চায়েত মুজফফরনগরে

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “সস্তায় প্রচার পাওয়ার জন্য সিপিএম নেতারা এমন মন্তব্য করছেন। গোটা রাজ্যের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে। যাদের কোনও অস্তিত্ব নেই। এখন যাদের জায়গা মিউজিয়াম, তাদের খামোখা আলোচনায় আনবেন না। তাতে মানুষ বিরক্ত হয়।”

advt 19

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...