Monday, February 23, 2026

ব‍্যাডমিন্টনে রুপো জয় সুহাস যথীরাজের, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে (tokyo paralympics) ফের পদক ভারতের। রবিবার সকালে ব্যাডমিন্টনে তৃতীয় পদক পেল ভারত। এদিন ব‍্যাডমিন্টনে রুপো পেলেন সুহাস যথীরাজ( Suhas Yathiraj)। রুপো জয় হলেও, সোনা জয়ের হাতছানি ছিল সুহাসের কাছে। কিন্তু ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে হেরে যান তিনি। ম‍্যাচের ফলাফল ২১-১৫, ১৭-২১, ১৫-২১। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সুহাসকে। এই পদকের ফলে টোকিও প‍্যারালিম্পিক্সে ১৮ টি পদক হল ভারতের।

রুপোর পদক জয়ী সুহাস যথীরাজকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)।

রাষ্ট্রপতি টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন সুহাস যথীরাজকে টোকিও প‍্যারালিম্পিক্সে রুপো জয়ের জন‍্য। দারুণ লড়াই করেছ তুমি। আগামীর অনেক শুভেচ্ছা রইল।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” একটা অসাধারণ মুহুর্ত। সুহাস যথীরাজকে রুপো জয়ের জন‍্য অনেক অভিনন্দন। দেশ ধন‍্যবাদ জানাতে চায় তাঁর পারফরম‍্যান্সের জন‍্য। ”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...