Wednesday, May 20, 2026

অসময়ে বরফে ঢেকে গেল সিমলার কুনজুম পাস৷

Date:

Share post:

অসময়ে বরফে ঢেকে গেল সিমলার কুনজুম পাস৷এই দৃশ্য দেখে অবাক পর্যটকরা৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বরফ পড়তে শুরু করে৷ টানা ঘন্টা চারেকের মধ্যে পুরো এলাকা বরফের চাদরে ঢেকে যায়। বরফ পড়তে শুরু হতেই সকলেই অপেক্ষায়৷ কখন শেষ হবে? কখন ফের গন্তব্যে রওনা দেব?

আরও পড়ুন- প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব
বরফ পড়তে শুরু করার আধা ঘণ্টার মধ্যেই ছবি বদল৷ পথের গা ঘেঁষে দাঁড়িয়ে লাহোল-স্পিতি উপত্যকার ধূসর, খয়াটে পাহাড় সাদা হতে শুরু করে। অজগর সাপের মতো আঁকাবাঁকা পথের গায়ে পাহাড়ি ঝোরা৷ সঙ্গে ধুপধাপ শিলাবৃষ্টি৷ চোখ ঘোরালেই মনে হবে, সাদা পাহাড়ের শরীর ফুঁড়ে হঠাৎই বেরিয়ে আসতে চাইছে ধূসর, খয়াটে অংশ৷

 

advt 19

 

Related articles

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...