Tuesday, June 2, 2026

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি পাকা অরিন্দম ভট্টচার্যর

Date:

Share post:

শেষপর্যন্ত ইস্টবেঙ্গলে আসারই সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টচার্য| আসন্ন আইএসএলে লাল-হলুদের জার্সিতে নামতে চলছেন গোল্ডেন গ্লাভস জয়ী তারকা গোলকিপার|
গত আইএসএলে মোহনহবাগানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, ফাইনালে সামাল দিতে পারেননি তিনি|

এরপরই গোলরক্ষক বদলের সিদ্ধান্ত নেয় এটিকে-মোহনবাগান| আর অগস্টের শেষেই অরিম্দম ভট্টাচার্যকে ছেড়ে দেয় তারা| সমস্যা মিটিয়ে আইএসএলে খেলার কথা ঘোষণা করে লাল-হলুদ শিবিরও এই সময় ফুটবলারের খোঁজে মরিয়া ছিল| গোলকিপার হিসাবে অরিন্দমই যে তাদের প্রধান পছন্দ ছিল তা বলার অপেক্ষা রাখে না|
দলে শঙ্কর, মিরশাদ থাকলেও, অরিম্দম ভট্টাচার্যকে নিতে মরিয়া ছিল এসসি ইস্টবেঙ্গল| আর্থিক চুক্তি নিয়ে শুরু হয়েছিল আলোচনাও| যদিও ইস্টবেঙ্গলের পাশাপাশি অরিম্দমকে নেওয়ার দৌড়ে নেমেছিল আরও একটা দুটো ফ্র্যাঞ্চাইজি|

শেষপর্যন্ত ইস্টবেঙ্গলেই আসার সিদ্ধান্ত নেন তিনি| কথাবার্তা তিনদিন আগেই হয়ে গিয়েছিল| সোমবার সরকারিভাবে এই বঙ্গ গোলকিপারের সঙ্গে চুক্তি করে ফেলল এসসি ইস্টবেঙ্গল।

 

advt 19

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...