Sunday, May 24, 2026

পর্ণশ্রীতে মা-ছেলে জোড়া খুনের ঘটনার ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

পর্ণশ্রীতে মা-ছেলে জোড়া খুনের ঘটনার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যা দেখে রহস্যের গভীরে পৌঁছতে চাইছে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্টে পরিস্কার উল্লেখ, গলার নলি কেটেই খুন করা হয় সুস্মিতা মণ্ডল (৪৫) ও তাঁর ছেলে তমোজিৎ মণ্ডলকে (১৩)। গলার নলি কাটা ছাড়াও সুস্মিতার শরীরে ২০ বার এবং তমোজিতের দেহে পাঁচবার ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে শরীর থেকে মাদকজাতীয় কোনও জিনিজের নমুনা মেলেনি।

তবে দু’জনের পাকস্থলীতেই খাবার পাওয়া গিয়েছে। অর্থাৎ খুন করার সময় তাঁদের সম্পূর্ণ জ্ঞান ছিল। আর এই জায়গাটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে তদন্তকারীদের। যখন কোনও মাদক খাইয়ে অচেতন অবস্থায় তাদের হত্যা করা হয়নি, তাহলে মা ও ছেলে কেন প্রতিহত করল না? কেন আশেপাশের লোক কোনও চেঁচামেচির আওয়াজ পেল না?

ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টে থেকে ৫ টার মধ্যে খুন করা হয়েছে মা ও ছেলেকে। ডাকাতি বা লুটপাটের জন্য এই খুন যে হয়নি, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত পুলিশ। কারণ, সেভাবে বাড়ি থেকে কিছু খোয়া যায়নি বলেই জানতে পেরেছে পুলিশ। খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, প্রবল আক্রোশ ও প্রতিহিংসার জন্য জোড়া খুন হতে পারে।

আরও পড়ুন:বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেই এবার হবে পিসিআর টেস্ট


 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...