Saturday, June 27, 2026

টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা ভারতের, দলে মেন্টর মহেন্দ্র সিং ধোনি

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের( T-20 World Cup) জন‍্য দল ঘোষণা করল ভারত( India)। দলে মেন্টর হিসেবে যোগ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( Ms Dhoni)। বুধবার রাতে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ(Jay Shah)।

১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তার জন‍্য দল ঘোষণা করল ভারত। টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না  লেগ স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিকে দীর্ঘদিন পর টি-২০ দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। চোটে আক্রান্ত ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে সুযোগ পেলেন অক্ষর প্যাটেল। সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশানও।

একনজরে দেখে নেওয়া যাক আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক) লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ ,ঈশাণ কিশান , হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা,  রাহুল চ‍্যাহার, রবিচন্দ্রন অশ্বিন , অক্ষর প্যাটেল , বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

আরও পড়ুন:কোচের পদ থেকে রবি ফাউলারকে ছেঁটে ফেলল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদের নতুন কোচ মানোলো

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...