Friday, June 5, 2026

অনুসরণ নয়, তালিব অধ্যুষিত আফগানিস্তানকে স্বীকৃতির বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

Date:

Share post:

তালিবানের(Taliban) দখলে যাওয়ার পর, ইতিমধ্যেই জঙ্গিদের সরকার গঠিত হয়েছে আফগানিস্তানে(Afganistan)। তবে নতুন এই দেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে ভারত সরকার(India)। তবে ইতিমধ্যেই তালিব অধ্যুষিত আফগানিস্তানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান(Pakistan) ও চিন। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এহেন অবস্থার মাঝেই এবার বাংলাদেশ(Bangladesh) স্পষ্ট জানিয়ে দিল আফগানিস্তান নীতি সংক্রান্ত বিষয়ে ভারত ও পাকিস্তানকে অনুসরণ করা হবে না এ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

তালিবান সরকার গঠন করলেও বর্তমানে ধীরে চলো নীতি দিয়েছে ঢাকা ও নয়াদিল্লি। তবে জটিল এই অবস্থায় হাসিনা প্রশাসনের অবস্থান কী হবে বৃহস্পতিবার সেই প্রশ্ন রাখা হয় বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেনের কাছে। উত্তরে তিনি জানান, “ভারত-পাকিস্তান বা অন্য কোনও দেশকে দেখে নয়, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে নিজস্ব সিদ্ধান্তে হবে। তবে এই মুহূর্তে আফগানিস্তান নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। সবেমাত্র তালিবান অস্থায়ী সরকার গঠন করেছে।”

আরও পড়ুন:চিনকে কড়া বার্তা, ভারতের পাশেই আছে অস্ট্রেলিয়া

বিদেশমন্ত্রী আরও বলেন, “তারা (ইউরোপে) কেউ কেউ বলেছে, বিবিসি বলেছে, ভারত যেটা করবে, সেটা করবেন কি না? কিংবা পাকিস্তান যেটা করে, সেটা করবেন কি না? আমরা বলেছি যে, কে কী করল আমরা দেখব না।” বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম বলেন, “আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। কারণ, এটি তাদের তত্ত্বাবধায়ক সরকার। আমরা স্থায়ী সরকারের জন্য অপেক্ষা করব। এই বিষয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মহিলাদের অধিকার-সহ মৌলিক কিছু বিষয়ে তালিবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা।

advt 19

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...