Wednesday, February 25, 2026

পঞ্চম টেস্টের ভবিষ্যৎ আলোচনা করতে ব্রিটেন যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-England)পঞ্চম টেস্ট বাতিল হওয়ার কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে( Ecb)। এই পরিস্থিতিতে ২২ সেপ্টেম্বর ব্রিটেন যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)।

সূত্রের খবর, ইসিবির প্রায় ক্ষতি হয়েছে ৪০ মিলিয়ন পাউন্ড, এবং সেটি ছিল না বিমার আওতায়। এই ৪০ মিলিয়নের মধ্যে ৩০ মিলিয়ন ডলার ক্ষতি সম্প্রচারে ও বাকিটা টিকিট ও হসপিটালিটিতে হয়েছে। যেহেতু টেস্ট বাতিল হওয়ার পিছনে বড় হাত রয়েছে ভারতীয় শিবিরের, ফলে বেশ অসন্তুষ্ট বিসিসিআই।

এই পরিস্থিতিতে ২২ সেপ্টেম্বর ব্রিটেন যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ইসিবির চিফ এক্সেকিউটিভ টম হ‍্যারিসন ও ইয়ান হোয়াটমোরের সঙ্গে আলোচনা করবেন। জানা গিয়েছে, আলোচনার বিষয় দুটি। এক, বাতিল হওয়া পঞ্চম টেস্টটি কবে আয়োজন করা হবে। আর দুই হল, ইসিবির যে বিপুল পরিমাণ ক্ষতি হল, সেই নিয়ে বিসিসিআইয়ের কী মত। এছাড়াও আলোচনার আরেকটি বিষয় হল, বাতিল হওয়া টেস্ট ম‍্যাচটির কী একক  টেস্ট হিসাবে ধরা হবে? নাকি সিরিজের অংশ হিসাবে ধরা হবে?

আরও পড়ুন:স্বপ্ন পূরণ নীরজের, পরিবারকে চড়ালেন বিমানে


 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...