Wednesday, May 13, 2026

‘মা’ কার? সিপিএমকে বুঝিয়ে দিলেন তৃণমূল নেতা

Date:

Share post:

‘মা’ কার? তাই নিয়ে তরজা তুঙ্গে। এখানে মা উড়ালপুল নিয়ে টানাটানি চলছে। গতকাল ফেসবুকে এক ব্যঙ্গচিত্র পোস্ট করেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানে দেখা যাচ্ছে, পরমা উড়ালপুল প্ল্যাকার্ড হাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তা হয়ে গেল ‘মা’। এখন যোগী আদিত্যনাথ তা দেখাচ্ছেন উত্তমপ্রদেশের উড়ালপুল হিসেবে। ছবির ক্যাপশনে লেখা ‘মিথ্যার কি অপার মহিমা’। এই পোস্টের বিরোধিতা করে তৃণমূল নেতা কৃশানু মিত্র আরেকটি পোস্ট করেছেন।

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, ফের বাড়ানো হচ্ছে মেট্রো

কৃশানু তিনি লিখেছেন, “#মা তো সবার। আপনাদের আমলের ‘মা’ নাকি তৃণমূল আমলের ‘মা’, সেটা বিষয়ই না। বিষয় হল সেই ‘মা’ আছে কেমন? আপনাদের সময় এই সকল ‘মা’ ছিল মলিন বেশে, রুগ্ন, চিকিৎসা বিহীন, অযত্নে। আর দিদি সেই মায়েদের রেখেছেন মাথায় করে। চকচকে, ঝকঝকে, আলোয় আলোয় আলোকিত। যে মায়ের বৈভব, জেল্লা দেখে অতি কুলাঙ্গার (স্বজাতীয় বা বিজাতীয়) ছেলেরও মুখ থেকে বেরিয়ে পড়ে, ‘এটা আমার মা’। যদিও সেই কুলাঙ্গার কোনোদিন মা কে দেখেনি, দুমুঠো অন্নতো দূরহস্ত, উল্টে সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। উল্টোডাঙা উড়ালপুল থেকে মাঝেরহাট ব্রীজ হয়ে টালা ব্রীজ.. তালিকা শেষ হওয়ার নয়। তাই ‘মা’ যে আমাদের সবার, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দিদি হলেন সেই মায়ের সুসন্তান, লক্ষী মেয়ে আর আপনারা (ব্যক্তিগত ভাবে আপনাকে সম্মান জানিয়ে বলছি) অপগন্ড কুলাঙ্গার।

🌁 #মা_কি_তোর_একার_রে_পাগলা !!!”

advt 19

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...