Tuesday, May 19, 2026

রাজ্যসভায় মনোনয়ন জমার আগে বুধবার কলকাতায় এসে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন সুস্মিতা

Date:

Share post:

আগামী ২০  সেপ্টেম্বর রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেবেন । তাই বুধবার সকালেই কলকাতা এসে প্রস্তুতি শুরু করে দিলেন সুস্মিতা দেব। আগামী সোমবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন সুস্মিতা দেব। দলের নির্দেশে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ত্রিপুরায় সাংগঠনিক কাজ করে বুধবার সকালেই কলকাতায় ফিরেছেন তিনি। ফিরেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোনয়ন সংক্রান্ত আলাপ-আলোচনা শুরু করেছেন। চলতি সপ্তাহের মধ্যেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি নিয়েই ব্যাস্ত থাকবেন তিনি। এক্ষেত্রে দলের অভিজ্ঞ এবং সিনিয়র কয়েকজন সুস্মিতাকে সহযোগিতা করছেন। দলের মহাসচিব ও পরষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আগে বিভিন্ন সময় দলের রাজ্যসভার প্রার্থীদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি নজরে রাখতেন। এবারও সুস্মিতা দেবের ক্ষেত্রেও তিনি মনোনয়ন সংক্রান্ত বিষয়টি ত্বত্তাবধান করছেন। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে চলতি সপ্তাহের মধ্যে কাগজপত্র তৈরি হয়ে গেলে সোমবারই বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেবেন সুস্মিতা। তা না হলে সোমবার সমস্তটা রেডি করে মঙ্গলবার অর্থাৎ ২১ তারিখ মনোনয়ন জমা দেওয়া হবে।

advt 19

 

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...