Saturday, May 16, 2026

ত্রিপুরায় জঙ্গলরাজ: থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে ডেপুটেশন তৃণমূলের

Date:

Share post:

থানার লকআপে যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ত্রিপুরা(Tripura) পুলিশের বিরুদ্ধে সরব হল তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি এদিন প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের(Subal Bhaumik) নেতৃত্বে থানায় গিয়ে ডেপুটেশন জমা দিল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল।

আরও পড়ুন:আতঙ্ক নয়: অজানা জ্বরের ভাইরাস চিহ্নিত, দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপি(BJP) শাসিত ত্রিপুরার মাটিতে আইনের শাসন নেই, এ অভিযোগ শুরু থেকেই করে আসছে তৃণমূল। বারবার বিরোধী নেতৃত্বের ওপর হামলা চালানো হলেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। যদিও সাধারণ মানুষের উপর পুলিশের নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সম্প্রতি ত্রিপুরার সোনামূড়ার বলেরঢেপা গ্রামে জামাল হোসেন নামে এক যুবককে অন্যায় ভাবে বাড়ি থেকে মারতে মারতে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের পাশাপাশি তার বৃদ্ধ মা ও স্ত্রীকে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় থানায় এনে ওই যুবককে মারধর করা হয়। পরদিন সকালে পুলিশের তরফে জানানো হয় থানার লকআপে মৃত্যু হয়েছে যুবকের। তবে সেই ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের কাউকে গ্রেফতার করা হয়নি। এরই প্রতিবাদে এদিন মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি থানায় ডেপুটেশন জমা দিল তৃণমূলের প্রতিনিধি দল যেখানে সুবল ভৌমিক ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রকাশ দাস, তাপস রায়, ইদ্রিশ মিয়া ও ধ্রুব লাল চৌধুরি প্রমুখ।

advt 19

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...