Friday, June 5, 2026

“তৃণমূল পাশে থাকলে গায়ে ফোসকা পড়বে না”, বিমানের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর জল্পনা

Date:

Share post:

রাজনীতি সম্ভাবনার শিল্প। রাজনীতির অভিধানে চিরশত্রু বা মিত্র বলে কোনও শব্দ নেই। এবার যেন তেমনই ইঙ্গিত দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান (West Bengal Leftfront Chairman) বিমান বসু ((Biman Basu)। তাঁর এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। ২০২৩ পড়শি রাজ্য ত্রিপুরা বিধানসভা (Tripura Assembly Election) হোক কিংবা ২০২৪ লোকসভা (Loksabha Election 2024) ভোটের আগে বিমানবাবুর মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ।

পূর্ব মেদিনীপুরে তমলুক জেলা পার্টি অফিসে একটি অনুষ্ঠানে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বর্ষীয়ান CPIM নেতা বলেন, “সর্বভারতীয় ক্ষেত্রে অসংখ্য পার্টি থাকবে, তার মাঝে যদি তৃণমূল (TMC) পাশে থাকে তাহলে আমাদের গায়ে ফোসকা পড়বে না।”

এই প্রথম নয়, এর আগেও বামফ্রন্ট চেয়ারম্যান সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী সমস্ত শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিলেন। তৃণমূল প্রসঙ্গে বিমান বসুর ধরি মাছ না ছুঁই পানি মন্তব্য, “কাশ্মীর থেকে কন্যাকুমারি, কচ্চ থেকে কোহিমা পর্যন্ত বিজেপি ছাড়া যেকোনও দলের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। এরপর আর কিছু বলার আছে!”

আরও পড়ুন:ফের কাবুলে রকেট হামলা, উদ্বেগ বাড়ছে তালিবান সরকারের

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...