Friday, April 3, 2026

“বি” ফর ভবানীপুর, ভারতও! হিন্দিভাষীদের বার্তা অভিষেকের

Date:

Share post:

উপনির্বাচনের সভা। মধ্যমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সামনে বসে এলাকার বিভিন্ন ভাষাভাষীর বিশিষ্টজনেরা। অভিষেক বললেন, ‘বি-মানে যেমন ভবানীপুর তেমনই বি-মানে ভারতবর্ষও। ভবানীপুর ঠিক থাকলে ভারতও ঠিক থাকবে। দিদির হাত শক্ত করে ধরতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর নতুন ভারত গড়ার জন্য ভোট দিন। বিজেপির বিনাশ শুরু হয়ে গিয়েছে। ইডি সিবিআইয়ের উপর একটা সরকার চলছে। একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে। অন্য কেউ নয়। বাংলায় নিশ্চিন্তে আপনারা আপনাদের কাজ করুন। ব্যবসা করুন। বাংলা গড়ার পিছনে আপনাদের অবদানও কম নয়। এই নির্বাচনকে হালকা করে নেবেন না। গোটা ভারত তাকিয়ে রয়েছে আমাদের দিকে’। হাততালি এবং সমর্থন বুঝিয়ে দিচ্ছিল রেকর্ড মার্জিনের রেকর্ড বোধহয় তিরিশের ভোটেই দেখা যাবে। সভা শেষে কেউ অভিষেককে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন। কেউ আবার দুরন্ত বক্তব্যের জন্য অভিনন্দন জানিয়ে গিয়েছেন। এককথায় জমজমাট প্রচারপর্ব।

May be an image of 3 people and text

বাবুল সুপ্রিয়র যোগদানপর্ব মিটে যাওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার প্রথমে ছুটে যান ভবানীপুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরে। সেখানে প্রথমে পুজো দেন, আরতি করেন তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনায় মিশে যান।

May be an image of 3 people and people standing

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 1 person and standing

শনিবারের সভায় মূলত দুটি ওয়ার্ডের মানুষ ছিলেন বেশি। অভিষেক ব্যবসায়ী মহলকে আশ্বস্ত করে বলেন, কেউ ধমকালে-চমকালে, তোলা চাইলে আমাদের জানান। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব। মনে রাখবেন, এরাজ্যে সমস্ত দুর্নীতির তদন্ত হবে। সমবায় ব্যাঙ্কেও দুর্নীতি হয়েছে। তদন্ত হবে। কেউ ছাড় পাবে না। এর আগে এক ব্যবসায়ীকে ধমকে তোলা নেওয়ার অভিযোগ পাওয়ার পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল তার উদাহরণও তুলে ধরেন। আপনারা লক্ষ রাখবেন, আগামী ৩ মাসে তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছচ্ছে। অনেক চমক অপেক্ষা করছে। আপনারা সঙ্গে থাকুন, দিদির সরকার আপনাদের সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেস লড়বে, জিতবেও। শুধু এরাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও জয় ছিনিয়ে আনবে। ইতিমধ্যে বাবুল সুপ্রিয় দিদিকে অনুসরণ করে তৃণমূল কংগ্রেস পরিবারে এসেছেন। আগামী দিনে অনেকেই আসবেন। সভায় উপস্থিত ছিলেন, সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মালা রায়, দেবাশিস কুমার, অসীম বসু-সহ অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব। পার্থ চট্টোপাধ্যায় পরে বলেন, অত্যন্ত হৃদ্যতার সঙ্গে এই নির্বাচনী সভায় আলাপ-আলোচনা হয়েছে।

May be an image of 2 people, people standing and indoor

May be an image of 3 people, people standing, suit and indoor

May be an image of 1 person, standing and indoor

May be an image of 3 people, people standing and indoor

আরও পড়ুন- বাবুল সুপ্রিয়কে তৃণমূলে স্বাগত জানালেন অনুব্রত-কল্যাণ-মহুয়ারা

advt 19

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...