Thursday, April 23, 2026

মদন মিত্রর বায়োপিক: গানে নচিকেতা , নায়িকা মেলেনি এখনও

Date:

Share post:

টালিগঞ্জের দুই পরিচালক রাজা চন্দ এবং রাজর্ষি দে একসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) জীবনীচিত্র নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন। এই খবর সকলেরই জানা। রাজা চন্দ মদন মিত্রের মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য শাশ্বত চট্টোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে রাজর্ষিদেরও শাশ্বতকেই পছন্দ। পাশাপাশি রয়েছে আরেকটি নাম সঞ্জয় ত্রিপাঠী । তাই শেষ মুহূর্তে  কার “মদন মিত্রর’ কে হবেন তা এখনো স্থির হয় হয়নি  । তবে গান গাইছেন নচিকেতা । আর  তা তিনি নিজেই  জানিয়েছেন । যদিও ছবির গীতিকার কে সেই নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি!

 

জানা গিয়েছে বায়োপিক দুটিতেই মদন মিত্রর জীবনের নানা দিক তুলে ধরা হবে। মদন মিত্রর জীবনের ভালো -খারাপ সবকিছু নিয়ে চিত্রনাট্য তৈরি হচ্ছে । জানা গেছে স্বয়ং মদন মিত্রর নাকি এতে কোনো আপত্তি নেই। তিনি নিজেও নাকি এমনটাই চান। ইতিমধ্যেই বায়োপিক নিয়ে শাশ্বতর সঙ্গে চার ঘণ্টা কথা হয়েছে বলে জানা গিয়েছে। দুটি ছবির মধ্যে একটি চিত্রনাট্যের জন্য পদ্মনাভ দাশগুপ্তর সঙ্গে কথা চলছে । তবে সেটি কোনটি তা এখনো জানা যায়নি পাশাপাশি খোঁজ চলছে নায়িকারও। শোনা যাচ্ছে নায়িকা বাছতে দুই পরিচালকেরই নাকি কালঘাম ছুটছে।

advt 19

 

Related articles

ন’বছর আগের লেখায় কেন কবি শ্রীজাতের নামে গ্রেফতারি পরোয়ানা!

ইয়ার্কি হচ্ছে এটা ? ঠাট্টা তামাশা চলছে ? শ্রীজাত একটা কবি। তাঁকে গ্রেফতার করবেন? তিনি কি খুন করেছে?...

নির্বাচনের মুখে ‘কবি-কণ্ঠ’ দমনে মরিয়া কমিশন ও দিল্লি! হার্ভার্ড থেকে প্রতিবাদ কবি সুবোধ সরকারের

গণতন্ত্রের উৎসবের নামে রাজ্যে কি তবে জরুরি অবস্থার অঘোষিত মহড়া শুরু হল? প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন...

গুগল সার্চ ট্রেন্ডে সবাইকে ছাপিয়ে মমতা-অভিষেক: মোদি-শাহ-শুভেন্দু ত্রয়ী ধরাশায়ী

এ যেন কার্যত ভোটের আগেই ভোটের ফল। প্রথম দফা নির্বাচনের আগেই পিছিয়ে পড়লেন মোদি-শাহ। বাংলার জনগণের মন থেকে...

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...