Tuesday, March 17, 2026

চলতি আইপিএলের পরই আরসিবির অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

Date:

Share post:

টি-২০( t-20) অধিনায়কত্বের পর এবার আইপিএলে( ipl) রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরের( rcb) অধিনায়কত্বও ছাড়ছেন বিরাট কোহলি( virat kohli)। রবিবার রাতে সেই কথাই টুইট করে জানাল আরসিবি। চলতি আইপিএলেই আরসিবির হয়ে শেষ নেতৃত্ব দেবেন কোহলি।

টি-২০ ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। গত বৃহস্পতিবার টুইট করে জানিয়ে ছিলেন, টি-২০ বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়বেন তিনি। টি-২০ পর এবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। রবিবার রাতে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিও মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিরাট।

এদিন নিজের বার্তায় কোহলি বলেন, “আরসিবি পরিবার, বেঙ্গালুরুর অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই গোটা দলের সঙ্গে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবি-তে আমার শেষ মরশুম। আজ বিকেলেই দল পরিচালন সমিতির সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম। কিছুদিন আগেই টি-২০ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছি, যাতে অনেক বছর ধরে আমার উপরে চেপে থাকা দায়িত্ব ভার কিছুটা কমে। যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভাল ভাবে পালন করতে চাই। নিজেকে তরতাজা রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর আরসিবি-তে সবকিছুই একটা বদলের মধ্যে দিয়ে যাবে। বড় নিলাম হতে চলেছে। আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে, আরসিবি ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই সেটা আমার দায়বদ্ধতা। আইপিএলের শেষ পর্যন্ত নিজেকে আরসিবি-র ক্রিকেটার হিসেবেই দেখতে চাই। ৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হল। খুশি, দুঃখ দুটোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয় থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।”

আরও পড়ুন:সুস্থ অরিন্দম, সোশ্যাল মিডিয়ায় বার্তা লাল-হলুদ গোলরক্ষকের


 

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...