Friday, April 24, 2026

বায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী

Date:

Share post:

দেশের পরবর্তী বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক৷ ভারতীয় বায়ুসেনার প্রধান হচ্ছেন এয়ার মার্শাল (Air Marshal) বিক্রম রাম চৌধুরী (VR Chaudhari)৷ বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া (RKS Bhadauria) আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নেবেন৷ তার পর নতুন চিফ অফ এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন বিক্রম রাম চৌধুরী৷

১৯৮২ সালে তিনি ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত হন৷ দীর্ঘ কর্মজীবনে ৩,৮০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা আছে তাঁর৷ মিগ-২৯ এয়ারক্র্যাফ্ট চালাতে দক্ষ তিনি৷
এর আগে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের চিফ ছিলেন তিনি৷ এই ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই পড়ে লাদাখ সীমান্ত৷ চলতি বছরের জুলাই মাসে ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে বসেন৷ এবার দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান হতে চলেছেন৷

 

advt 19

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...