Saturday, May 16, 2026

কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল তালিবান সরকারের, পদত্যাগ ৭০ অধ্যাপকের

Date:

Share post:

ফের তুঘলকি সিদ্ধান্ত ।এ বার উপাচার্য বদল করল তালিবান সরকার । এই সিদ্ধান্তের প্রতিবাদে ফের সরব হল কাবুল বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক। বিশিষ্ট শিক্ষাবিদ মহম্মদ ওসমান বাবুরিকে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদ থেকে বরখাস্ত করা হয়েছে । তালিবান ঘনিষ্ঠ মহম্মদ আশরফ ঘইরতকে সেই চেয়ারে বসানো হয়েছে। তার পর থেকেই দফায় দফায় ইস্তফা দিতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।

তালিবান সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন অধ্যাপক পদত্যাগ করেছেন। সেই তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগীয় প্রধান।
তাঁদের অভিযোগ, পিএইচডি ডিগ্রিধারী বাবুরির স্থানে কলা বিভাগের স্নাতক ঘইরতকে নিয়োগ করে ঐতিহ্যশালী কাবুল বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানি করেছে তালিবান সরকার।
তালিবান জমানায় আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী হয়েছেন হক্কানি নেটওয়ার্কের নেতা আব্দুল বাকি হক্কানি। ইউরোপীয় ইউনিয়নের ‘জঙ্গি তালিকা’য় নাম রয়েছে তাঁর।

 

advt 19

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...