Monday, May 25, 2026

৬০ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া শিখর ছুঁল সেনসেক্স, রেকর্ড গড়ল নিফটিও

Date:

Share post:

🔹সেনসেক্স ৬০,০৪৮.৪৭ (⬆️ ০.২৭%)

🔹নিফটি ১৭,৮৫৩.২০ (⬆️ ০.১৭%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে ৬০০০০-এর গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড ছুঁল সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে শুক্রবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৬০০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৬৩.১১ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,০৪৮.৪৭।

আরও পড়ুন:যে দল সবথেকে সৎ, সেই দলের নেতাদের বারবার ডাকা হচ্ছে: মমতা

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ৩০.২৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮৫৩.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...