Friday, May 15, 2026

অ্যাকাউন্টে ১০ কোটি টাকা! ব্যাঙ্কে গিয়ে চক্ষু চড়কগাছ দিনমজুরের

Date:

Share post:

পেশায় দিনমজুর। সংসারে অভাব। কোনওরকমে সংসার প্রতিপালন করেন বিহারের সুপল এলাকার বাসিন্দা বিপিন চৌহান। করোনাজনিত কারণে সম্প্রতি কাজেও চলছিল মন্দা। সংসার প্রতিপালন করতে বিপিন তাই জব কার্ড তৈরি করতে গিয়েছিলেন। জব কার্ডের জন্য ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি।
২০১৬ সালে বিহারের সুপল এলাকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন বিপিন। কিন্তু সেই অ্যাকাউন্টে তেমন কোনও টাকা ছিল না। কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে গিয়ে বিপিন জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা।

কাউন্টারের কর্মী সঙ্গে সঙ্গেই বিপিনের কাছে জানতে চান, তিনি ওই টাকা জমা রেখেছেন কিনা। বিপিন স্পষ্ট জানান, যা রোজগার করেন তাতে সঞ্চয়ের কোনও প্রশ্নই ওঠে না। এরপর ওই ব্যাংক কর্মী পুরো বিষয়টি ম্যানেজারকে জানান। ম্যানেজারের নির্দেশে আপাতত বিপিনের অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। কোথা থেকে বিপিনের অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা পড়ল তা খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ।

তবে বিহারে এ ধরনের উদোর পিন্ডি বুদোর ঘাড়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল তা নয়। মাত্র কিছুদিন আগেই বিহারের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রের অ্যাকাউন্টেও যথাক্রমে ৬ কোটি ও ৯ কোটি টাকা জমা পড়েছিল। তার কয়েকদিন আগে কাটরা থানা এলাকায় রাম বাহাদুর শাহ নামে এক এক প্রৌঢ়র অ্যাকাউন্টেও ৫ কোটি টাকা জমা পড়া খবর জানা গিয়েছিল। কিভাবে বিহারে বেশ কয়েকজন মানুষের অ্যাকাউন্টে এভাবে বিপুল পরিমাণ টাকা জমা পড়ছে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন- সঙ্গী নীল-তৃণা, বাইক চালিয়ে প্রচারে ‘কালারফুল’ মদন

advt 19

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...