Monday, May 11, 2026

চলতি আইপিএলে আর মাঠে নামবেন না ওয়ার্নার? ইঙ্গিত হায়দরাবাদ কোচের

Date:

Share post:

চলতি আইপিএলে(Ipl) সম্ভবত আর ম‍্যাচ খেলতে দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে( David Warner)। এমনটাই ইঙ্গিত মিলল সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিসের কথায়। ট্রেভরের কথায় নতুন ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দিতে চাইছেন তাঁরা। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে বসিয়ে দল সাজায় হায়দরাবাদ।

সোমবারের ম্যাচের পর বেলিস বলেন, “ও একা নয়, আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার হোটেলে ছিল। আগামী কয়েক দিনে আমাদের বসে ১৮ জনের একটা দল বাছতে হবে, যাদের আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলাব। অবশ্যই ওয়ার্নাররা হোটেলে থেকে দলকে উৎসাহ দেবে।
আমাদের আর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা নেই। তাই আমরা ঠিক করেছি তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দেব। শুধু ম্যাচে খেলার সুযোগ করে দেব তাই নয়, ওরা যাতে মাঠে দলের সঙ্গে থাকে, সেই সুযোগও করে দেব। আমাদের দলে অনেক ক্রিকেটার আছে, যারা মাঠেই আসেনি। আমরা তাদের এখনই খেলাতে না পারলেও চাই, তারা অন্তত যেন মাঠে আসুক। গত ম্যাচে এটাই করেছিলাম। আগামী কয়েকটা ম্যাচেও হয়ত এরকমই করব আমরা।”

২০১৪ সাল থেকে শুরু করে প্রতি বছর আইপিএলে ৫০০-র উপর রান করেছেন ওয়ার্নার। দু’ বার হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এ বার ফর্মের নেই অজি এই ক্রিকেটার। আট ম্যাচে তাঁর রান সংখ‍্যা ১৯৫।

আরও পড়ুন:মালদ্বীপ পৌঁছনোর আগেই চিন্তার ভাঁজ ভারতীয় দলে, করোনায় আক্রান্ত অমরিন্দর সিং

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...