Thursday, May 14, 2026

১০০-এর মধ্যে কেউ ২০০, কেউ ১৯৮! অপদার্থতার নজির গড়ল বিশ্বভারতী

Date:

Share post:

পরীক্ষা ১০০ নম্বরের। কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে কেউ পেয়েছে ২০০, কেউবা ১৯৮, আবার কেউ ১৫১। বিশ্বভারতীর এমএড এর প্রকাশিত এইরকম মেধা তালিকা দেখে চক্ষু চড়কগাছ পড়ুয়াদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দুর্নীতি আর অপদার্থতায় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তেমনি তার কেন্দ্র-নিযুক্ত উপাচার্য! যে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল সারা বিশ্বে, এখন তা কালিমালিপ্ত। সেই ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের মুখ আবার পুড়ল। এবার নম্বরবিভ্রাট। এমএড-এর মেধাতালিকা প্রকাশের পর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিজেদের নম্বর দেখে নিজেরাই ভিরমি যাচ্ছেন। ১০০-য় কেউ পেয়েছেন ২০০, কেউ ১৯৮ বা ১৫১।

বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিনয়ভবনের এমএডের ফল বেরোনোর পর চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। বিশ্বভারতীর নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, বিনয়ভবনের শিক্ষাবিভাগের প্রধান বেনুধর চীনারা দিনকয়েক আগেই দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই পুরনো কমিটির সদস্যদের সরিয়ে নিজের পছন্দমতো অধ্যাপকদের নিয়ে কমিটি তৈরি করেন। সেই কমিটি এই মেধাতালিকা প্রকাশ করে।

ছাত্রছাত্রীদের দাবি, বিশ্বভারতী জুড়েই চলছে অরাজকতা। অভিভাবকহীন বিশ্বভারতীকে ঠিক পথ দেখানোর কেউ নেই! আশ্রমিক সুবোধ মিত্র বলেন, আধিকারিকরা নিজের পছন্দের লোক নিয়ে কমিটি তৈরি করে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে পড়ুয়াদের। বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি মীনাক্ষী ভট্টাচার্যের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একজন বিভাগীয় প্রধান মেধাতালিকায় যখন সই করছেন, তখন এই মারাত্মক ভুলের দায় অস্বীকার কোনোভাবেই করতে পারেন না।

আরও পড়ুন- “কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না”, রাহুলের হাত ধরে নতুন ইনিংস শুরু কানহাইয়ার advt 19

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...