Wednesday, June 24, 2026

নিউইয়র্ক টাইমসে মোদি বন্দনার ভুয়ো ছবি প্রচার আইটি সেলের, কটাক্ষ শান্তনুর

Date:

Share post:

বিজেপির(BJP) আইটি সেল সোশ্যাল মাধ্যমে ফেক নিউজ ছড়াতে সিদ্ধহস্ত। তার প্রমাণ রাজ্যবাসী দেখেছে ২০২১ বিধানসভা নির্বাচনের সময়ে। এবার নিউ ইয়র্ক টাইমসের-র(New York Times) ২২ সেপ্টেম্বর সংস্করণের প্রথম পাতার মর্ফড স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা গিয়েছে বিখ্যাত এই সংবাদ সংস্থা তাদের প্রথম পাতায় মোদির ছবি দিয়ে খবর করেছে এবং হেডলাইন করেছে ‘পৃথিবীর শেষ, এবং সর্বোত্তম আশা। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখেছে এটি সম্পূর্ণভাবেই ভুল একটি তথ্য , যা ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। আর এ নিয়েই নাম না করে বিজেপির আইটি সেলকে কটাক্ষ করেছেন রাজ্যসভার তৃণমূল(TMC) সাংসদ শান্তনু সেন(Santanu Sen)। এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রীকেও।

আরও পড়ুন:ভবানীপুরে ভোট পর্যন্ত জারি ১৪৪ ধারা

শান্তনু সেন ওই ভাইরাল ছবি টুইট করে লিখেছেন, “ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে নিচু করে দেওয়ার অধিকার কে দিয়েছে পিএম (পাবলিসিটি মাস্টার)-কে। এর চেয়ে লজ্জার আর কিছু আর হতে পারে না। ‘পৃথিবীর শেষ , ও সর্বোত্তম আশা এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী ও জনপ্রিয় নেতা’ এই হেডলাইনে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় যে খবরে ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো”।

advt 19

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...