Wednesday, June 24, 2026

ঘাটালে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার

Date:

Share post:

রাতভর প্রবল বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার করোঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত্যু হল এক গৃহবধূর। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে বৃষ্টির বিপর্যয় থেকে বাঁচাতে নিজের পুরনো জরাজীর্ণ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই মহিলা এবং তার বাড়ির সদস্যরা।কিন্তু তাতেও শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতভর বৃষ্টি শেষে বুধবার ভোরে নিজের বাড়ির অবস্থা দেখতে এসেছিলেন গৃহবধূ প্রতিমা বাগ। আর ঠিক তখনই ঘটে গেলো সে বিপর্যয় হঠাৎই পুরোপুরি ভেঙে পড়ল মাটির দেওয়াল আর সেই মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই মহিলার।

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার দরুন মঙ্গলবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে । বুধবারও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে বুধবার সারা দিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...