Friday, June 5, 2026

পুনরায় চালু হোক ভারত-আফগানিস্তান বিমান পরিষেবা, দিল্লিকে চিঠি তালিবানের

Date:

Share post:

তালিবান আফগানিস্তান দখল করার পর বর্তমানে এই দেশের সঙ্গে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। তবে সেই পরিষেবা পুনরায় চালু করার আবেদন জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল তালিবান।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের তালিবান সরকারের তরফে এই চিঠি দেওয়া হয় ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ(DGCA)কে। চিঠিতে আফগানিস্তানের নতুন তালিবান (Taliban) সরকারের মন্ত্রী আলহাজ হামিদুল্লা আখুন্দজাদা অনুরোধ জানিয়েছেন, “আপনারা জানেন মার্কিন সেনা ক্ষমতা হস্তান্তরের আগে কাবুল বিমানবন্দরকে ক্ষতিগ্রস্ত ও অকেজো করে দিয়েছে। কিন্তু পরে কাতারের বন্ধুদের সহায়তায় বিমানবন্দরটি ফের কর্মক্ষম হয়ে উঠেছে”। পাশাপাশি আবেদন জানানো হয়েছে, দুই দেশের মধ্যে যাতে ফের বিমান চলাচল আগের মতোই স্বাভাবিক হয় তার জন্য পদক্ষেপ করা হোক।

আরও পড়ুন:বৃষ্টি উপেক্ষা করেই বুথমুখি ভোটকর্মীরা, প্রাকৃতিক বিপর্যয়ে যা যা ব্যবস্থা নিয়েছে কমিশন

উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের মাটি দখল করার পর শেষবার কাবুল থেকে ভারতের বিমান উড়েছিল ২১ আগস্ট। তারপর থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিমান পরিষেবা। ভারত সরকারের তরফে আফগানিস্তানের তালিবান সরকারকে এখনো কোনো রকম স্বীকৃতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ভিনদেশে যাত্রায় আফগানিস্তানের আকাশ পথ এড়িয়ে চলাচল করছে ভারতীয় বিমান। ফলত ভারত আফগানিস্তান বিমান পরিষেবা পুনরায় কবে চালু হবে? বা আদৌ চালু হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

advt 19

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...