Saturday, May 16, 2026

অবসর নিলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের সদস‍্য রূপিন্দর পাল সিং

Date:

Share post:

অবসর নিলেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের খেলোয়াড় রূপিন্দর পাল সিং( Rupindar pal Singh)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া নিজেই জানালেন তাঁর অবসরের কথা।

এদিন রূপিন্দর লিখেছেন, “ভারতীয় হকি থেকে আজ অবসরের সিদ্ধান্ত নিলাম। গত দুটো মাস আমার জীবনের সব থেকে সেরা সময় ছিল। যে সতীর্থদের সঙ্গে জীবনের অসাধারণ কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি, তাদের সঙ্গে টোকিওর পোডিয়ামে দাঁড়ানোর অভিজ্ঞতা জীবনে কোনও দিন ভুলব না। আমার মনে হয় তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। গত ১৩ বছরে যে আনন্দ এই দলের সঙ্গে থেকে উপভোগ করেছি, সেটার স্বাদ এ বার ওরাও পাক।”

টোকিও অলিম্পিক্সে তিনটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন রূপিন্দর। যার মধ্যে রয়েছে তৃতীয় স্থানের ম্যাচে জার্মানির বিরুদ্ধে পেনাল্টি কর্নারেও একটি গোলও।

আরও পড়ুন:বিরাটের অধিনায়কত্ব নিয়ে বোর্ডের কাছে অভিযোগ দুই তারকা ব‍্যাটারের: সূত্র

 

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...