Wednesday, May 13, 2026

এবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর

Date:

Share post:

ত্রিপুরা, গোয়ার পর এবার অসমেও(Assam) তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইলো। শুক্রবার শিলচর কাছাড় ক্লাবে ১৫০ জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে(TMC)। সাংসদ সুস্মিতা দেবের(Sushmita Dev) হাত থেকে তাঁরা দলীয় পতাকা গ্রহন করেন।

এর মধ্যে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি অনাদি ভট্টাচার্যও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি ছাড়াও তাঁর সঙ্গে আরও ৩৬ জন বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বাকিরা এসেছেন কংগ্রেস থেকে। শুধু যে নিজেরা এসেছেন তা নয়। তাঁদের পরিবারের সদস্যরাও এদিন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন:রাজ্যের মুকুটে নয়া পালক: মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশে শীর্ষে বাংলা, জানালেন অমিত

শিলচর থেকে সাংসদ সুস্মিতা দেব জানালেন, বর্তমানে অসমে বিরোধী বলে কিছু নেই। শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর তাঁদের নেতাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ বিজেপির অপশাসনে অসমের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমজনতা বিকল্প চাইছে। কংগ্রেসের ওপর অসমবাসির কোনও আস্থা নেই। হিমন্ত বিশ্বশর্মা এখানে যা খুশি তাই করছেন। তাঁর মুখের ওপর কথা বলার মতো এখানে কেউ নেই৷ একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই পারে অসমে বিজেপিকে হারাতে।

সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই অসম জুড়ে আলোড়ন পরে গিয়েছিল। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ঝাঁঝালো আন্দোলন মন ছুঁয়েছে পুরো উত্তর-পূর্বের মানুষেেরই। এরপর গোয়ার দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় গোটা দেশই এখন চর্চায় রয়েছে দল। এবার অসমেও শুরু হল তৃণমূল কংগ্রেসে যোগপর্ব।

advt 19

 

Related articles

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...