Sunday, June 14, 2026

কমিশনের নয়া উদ্যোগ, এবার থেকে সচিত্র ভোটার পরিচয়পত্র পৌঁছে যাবে বাড়িতেই

Date:

Share post:

আধার কার্ডের ধাঁচে এবার নতুন ভোটার পরিচয়পত্র ডাকযোগে প্রাপকের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে ভোটদাতাদের নতুন পরিচয়পত্র পেতে হয়রানি যেরকম কমবে, তেমনই ভোটারদের রাজনৈতিক ভাবে প্রভাবিত হওয়া আটকানো যাবে বলে কমিশন মনে করছে। কিছুদিনের মধ্যেই এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে বলে কমিশন সূত্রে খবর।

আগামী নভেম্বর মাস থেকে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হওয়ার কথা। সূত্রের খবর, ওই সময় থেকে যাঁরা আবেদন করবেন, তাঁদের ভোটার কার্ড ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর পরিষেবা শুরু হবে। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিএলও বা বুথ লেভেল অফিসাররা নিজ নিজ এলাকার বুথ থেকে সচিত্র পরিচয়পত্র বিলি করেন। কিন্তু অনেক সময় তা ঠিকমতো ভাবে নতুন ভোটারদের হাতে পৌঁছয় না বলে অভিযোগ। অনেক সময়ই আবেদনকারীর কার্ড দীর্ঘদিন পড়ে থাকে। তাতে অনাবশ্যক অন্যান্য জটিলতাও দেখা দেয়। অনেক সময় এই নিয়ে নানা অভিযোগ ওঠে। তাই এবার আধার কার্ডের ধাঁচে সরাসরি ভোটার কার্ডও ডাকযোগে আবেদনকারীদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের আশা এর ফলে সচিত্র পরিচয়পত্র মসৃণভাবেই পৌঁছে যাবে ভোটারদের হাতে।

আরও পড়ুন- দেশ ছেড়েছেন পরমবীর! জারি লুকআউট নোটিশ

advt 19

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...