Monday, April 13, 2026

ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন এফসি গোয়া, রবিবার মেগা ফাইনালে ১-০ গোলে হারাল মহামেডানকে

Date:

Share post:

ডুরান্ড কাপ( Durand Cup) চ‍্যাম্পিয়ন এফসি গোয়া( Fc Goa)। রবিবার মেগা ফাইনালে তারা ১-০ গোলে হারাল মহামেডান স্পোর্টিংকে ( Mohammedan Sporting)। এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন এডু বেদিয়া।

রবিবার ৪০ হাজারি দর্শক সমৃদ্ধ যুবভারতী ক্রীড়াঙ্গন স্বাক্ষী থাকল অসাধারণ একটি অসাধারণ ফাইনাল ম‍্যাচের। একেবারে জমকালো ভাবে শুরু হয় ২০২১ ডুরান্ড কাপের ফাইনাল। রবিবাসরীয় এই হাইভোল্টেজ ম‍্যাচে লড়াই চলে হাড্ডাহাড্ডি। ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি-আক্রমণ জমে ওঠে ডুরান্ড ফাইনাল। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে একাধিক আক্রমণ। কিন্তু নির্ধারিত সময় পযর্ন্ত গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। যার ফলে ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপর ম‍্যাচের ১০৫ মিনিটে ফ্রিকিকে অসাধারণ গোল করে এফসি গোয়াকে জয় এনে দেন এডু বেদিয়া।

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে ৬ রানে জয় আরসিবির

advt 19

 

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...