Monday, April 6, 2026

নুসরতের ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ লুক এল প্রকাশ্যে

Date:

Share post:

‘নতুন মা ‘ নুসরত জাহান (new Mother Nusrat Jahan) কাজে ফিরেছেন । মাত্র দু দিন হল তিনি নতুন ছবির শুটিং শুরু করেছেন। পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর নতুন ছবি  ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ তে একদম ভিন্ন লুকে দেখা দেবেন নুসরত (New look in an upcoming bengali movie) । নুসরত এখানে রাকা। আধুনিক, ছিমছাম , নজরকাড়া কিন্তু উগ্র নয়। স্কার্ট-স্প্যাগেটি বা কুর্তা-ট্রাউজার্সে দেখা যাবে রাকাকে। সারা ছবিতেই হাল্কা সাজ থাকবে। ছিমছাম সাজে অটোয় বসে ‘রাকা’। পরনে সাদা টি শার্ট, নীল রঙের পা ছোঁয়া লম্বা স্কার্ট। সঙ্গে মানানসই দোপাট্টা। কাঁধে ব্যাগ, হাত ভর্তি চুড়ি, কানে বড় দুল। খোলা চুল, অল্প মেকআপে সত্যি সকলের নজর কেড়েছেন নুসরত।

 

https://www.instagram.com/p/CUjTkEhBEqW/?utm_medium=copy_link

নিখিলের সঙ্গে বিয়ে- সহবাস নিয়ে বিতর্ক । যশ- এর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক । সদ্যোজাত পুত্র সন্তানের বাবা কে তা নিয়ে বিতর্ক। যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে আপাতত সেই চেনা ছন্দে ফিরেছেন নুসরত জাহান। ১ অক্টোবর থেকে ছবির কাজে ফের ক্যামেরার মুখোমুখি তিনি। মাতৃত্বকালীন বাড়তি ওজন – মেদ -চর্বি সব ঝরিযয়ে ফেলে নিজেকে আবার ছিপছিপে করে গড়ে তুলেছেন । প্রশ্ন- রহস্য -বিতর্ক সব কিছু অনেক পিছনে । নুসরত এখন এগিয়ে চলেছেন সামনে

advt 19

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...