Saturday, May 23, 2026

আরিয়ানের খোঁজ নিতে শাহরুখকে ফোন করলেন কাজল, রানি , দীপিকা, করণ, আদিত্যরা

Date:

Share post:

এখনো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) (NCB) হেফাজত থেকে মুক্তি পাননি শাহরুখ পুত্র আরিয়ান খান (Arian khan, Son of Shahrukh)। ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে। স্বভাবতই ছেলের এহেন অবস্থায় রীতিমতো মুষড়ে পড়েছেন শাহরুখ-গৌরী (Shahrukh-Gauri)। এদিকে আরিয়ানের খবর নিতে বাবার কাছে দিবারাত্র ফোনের বন্যা। একে একে বলি তারকারা সকলেই খবর নিচ্ছেন। কাজল, রানি, দীপিকা, করণ জোহর, রোহিত শেট্টি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়া সকলেই শাহরুখকে ফোন করছেন।

 

কয়েক জন বলিউড তারকা আবার টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। পূজা ভাট টুইটারে লিখেছেন, ‘আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনও লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।’ সুনীল শেট্টি টুইট করেছিলেন, ‘তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এ বার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।’ পরিচালক হনসল মেহতা টুইটারে শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন। ‘কভি হাঁ কভি না’ ছবিতে শাহরুখের সহ-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও শাহরুখ ও আরিয়ান এর প্রতি সমর্থন জানিয়েছেন।

 

যেদিন আরিয়ান গ্রেফতার হয়

সেদিন রাতেই সলমন শাহরুখের বাড়িতে গিয়ে শাহরুখ-গৌরীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে এসেছেন।

 

যদিও বলিউড সূত্রে জানা গিয়েছে যতজন বলি তারকার নাম প্রকাশ্যে আসছে তাদের থেকেও অনেক অনেক বেশি তারকা পাশে থাকার বার্তা দিয়েছেন শাহরুখকে। শাহরুখের জনসংযোগ আধিকারিকরা

মান্নাত এর সামনে সকলকে ভিড় করতে বারণ করেছেন। তাই সকলেই ফুলের তোড়া এবং গ্রিটিংস কার্ড -এ মেসেজ লিখে পাঠিয়ে দিচ্ছেন শাহরুখের জনসংযোগ আধিকারিকদের কাছে । অর্থাৎ মাদক কাণ্ডে ছেলে গ্রেফতার হওয়ায় এমনিতে যতই অস্বস্তির মুখে শাহরুখ পড়ুন না কেন বলিউড কিন্তু শাহরুখের পাশে আছে।

advt 19

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...