Saturday, March 21, 2026

লখিমপুরকাণ্ডে দিলীপের মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি নেতা সব্যসাচীর! ঘর ওয়াপসির জল্পনা

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের পর থেকে বিজেপির একের পর এক নেতা বেসুরো। কেউ তৃণমূলভোগ দিচ্ছেন। কেউ “ঘর ওয়াপাসি” করছেন তো কেউ পা বাড়িয়ে আছেন। লম্বা লিস্ট। এরই মধ্যে এবার বেসুরো অধুনা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এবার দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্ব তুঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিধানসভা পুরনিগনের প্রাক্তন মেয়রের।

 

যোগী রাজ্য উত্তর প্রদেশের লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত।। তাঁর কথায়, “যদি মানুষকে পিষে মারা সমর্থন করেন, তা হলে কিছু বলার নেই! কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এতো তালিবান নয়। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি হওয়া উচিত।”

 

প্রসঙ্গত, লখিমপুরকাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন , ‘’একটা দুর্ঘটনা ঘটেছে! সামলানোর ক্ষমতা আছে যোগী প্রশাসনের। ১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে।”

 

এদিন দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাব দিলেন সব্যসাচী। আর তাঁর এই বিরোধিতার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার লাইনে মুকুল রায় ঘনিষ্ঠ সব্যসাচী।

advt 19

 

 

 

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...