Saturday, May 23, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে নিয়মরক্ষার ম‍্যাচে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন তারা ৪ রানে জিতল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে। ম‍্যাচের সেরা কেন উইলিয়ামসন।

২) আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে জয় জয়কার ভারতীয় হকি পুরুষ এবং মহিলা দলের। আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে একের পর এক পুরস্কার পেল ভারতীয় হকি দল।  ভারতের মোট পাঁচ খেলোয়াড় এবং দুই’দলের কোচ এই পুরস্কার পেয়েছেন।

৩)  পাকিস্তানের জাতীয় দলের কোচ হতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। এদিন একটি সাক্ষাৎকারে এমানটাই জানালেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।

৪) কলকাতা লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের সেরা মহামেডানের হয়ে দুই গোল করা মার্কস জোসেফ।

৫) ভারতের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে মরিয়া বিসিসিআই। এমনটাই জানাচ্ছেন বিসিসিআইয়ের এক কর্তা। শুধু ২০২৩ বিশ্বকাপ নয়, এরপর আইসিসির আরও প্রতিযোগিতা ভারতে আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে বিসিসিআইয়ের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ
advt 19

 

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...