Saturday, April 11, 2026

ময়নাগুড়িতে একই গ্রামের তিন বাড়িতে সিঁধ কেটে পরপর চুরি

Date:

Share post:

সিঁধ কেটে একই গ্রামের তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার। আর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। জানা গেছে বুধবার রাতে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার প্রদীপ মন্ডল, সুপর্ণা মন্ডল ও গোপাল সেনের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদীপ মন্ডলের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ ১লক্ষ টাকা সহ আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না চুরি করে নিয়ে যায়। অন্যদিকে বছর সত্তরের বৃদ্ধা সুপর্ণা মন্ডলের বাড়িতে ঢুকলেও তেমন কিছু নিয়ে যেতে পারেননি। কারণ সেই বৃদ্ধার ঘরে নিয়ে যাওয়ার মতো কোনও জিনিস ছিল না। এর পাশাপাশি গোপাল সেনের বাড়ি থেকে একই পদ্ধতিতে ঘরে ঢুকলে বেশ কিছু জামাকাপড় সহ গয়না নিয়ে চোরেরা পালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন বাড়ির মালিক সহ স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। এই ঘটনায় স্থানীয়রা এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

advt 19

 

Related articles

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয়...

ইসলামাবাদে শান্তি বৈঠক: মৃত স্কুল পড়ুয়াদের নিয়েই ‘যোগ’ ইরানের!

হরমুজ প্রণালী কি খুলবে? পশ্চিম এশিয়ায় প্রতিদিনের মিসাইল আর ড্রোনের আনাগোনা কি বন্ধ হবে? গুরুত্বপূর্ণ ভূমিকা কি নিতে...

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি...

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...