Tuesday, May 26, 2026

পুজোর মুখে অর্জুনের খাসতালুক ভাটপাড়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে

Date:

Share post:

পুজোর ঠিক আগেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বিজেপিতে বড়সড় ভাঙন। তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মোহন দাস ও ৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শম্পা দে নাথ সদলবলে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া ব্যারাকপুর জেলা সংগঠনের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ টুম্পা বিশ্বাস, যুবনেতা রাজ বিশ্বাস ও শ্রমিক নেতা লালবাবু প্রসাদ পদ্ম ছেড়ে ঘাসফুল ধরলেন।
এই যোগদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন বীজপুর ও জগদ্দলের বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম, ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত, ভাটপাড়া-১ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ, অরুন সাউ, ধর্মেন্দ্র সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ভাটপাড়া এলাকাটি বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংয়ের খাসতালুক বলেই পরিচিত। তিনি যেমন এলাকার সাংসদ, একইভাবে তাঁর ছেলে পবন সিং ভাটপাড়ার বিধায়ক। আর সেখানেই বিজেপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির।

advt 19

 

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...