Tuesday, April 28, 2026

শনি, রবি কোর্ট বন্ধ, জামিন না পেয়ে আরিয়ানকে জেলের ভাত খেয়েই কাটাতে হবে

Date:

Share post:

৯ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। পরের দিন, ১০ অক্টোবর রবিবার। এই দু’দিনই বন্ধ ম্যাজিস্ট্রেট কোর্ট ( Court) । তাই সোমবারের আগে মুম্বইয়ের এনডিপিএস আদালতে জামিনের আবেদন করা কোনও ভাবে সম্ভব নয়। সুতরাং সোমবার পর্যন্ত কিছুতেই জামিন পাওয়া সম্ভব নয় আরিয়ানের ফলে আগামী সপ্তাহের আগে বাড়ি ফেরাও সম্ভব নয় শাহরুখ পুত্রের (Shahrukh Khan & Aryan Khan) । স্বাভাবিকভাবেই আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তাঁর। আর্থার রোড জেলে আছেন আরিয়ান। করোনা নিয়মবিধি মেনে সেখানে তিন থেকে পাঁচ দিন নিভৃতবাসে কাটাবেন তিনি। জানা গিয়েছে তারকা-সন্তান বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হচ্ছে না তাঁর জন্য। একদম ঘড়ি ধরে রুটিন মেনে চলতে হবে বাদশা-পুত্রকে।

রোজ ঘড়ি ধরে সকাল ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। প্রাতঃরাশ সকাল ৭টায়। জেলে যা রান্না হয়, বাকি অভিযুক্তরা যা খান তা-ই খেতে হবে আরিয়ানকেও। বাইরের খাবার   নিষিদ্ধ। বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে। খাওয়ার পর জেলের ভিতরেই হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়। কিন্তু আরিয়ান এবং তাঁর সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নিভৃতবাসে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তাঁরা।

সন্ধ্যা ৬টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে। বরাদ্দ খাবারের বাইরে ক্যান্টিন থেকে আরও খাবার চাইলে আরিয়ান এবং তাঁর সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সেই টাকা আনানো যেতে পারে।

বলিউডের ধনকুবের সুপারস্টারের পুত্রের ভবিতব্যে যে এইদিন লেখা ছিল তা কে জানতো।

advt 19

 

advt 19

 

 

Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...