Wednesday, March 11, 2026

সাফ কাপে নেপালের বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তি সুনীল ছেত্রীর, ছুঁয়ে ফেললেন পেলেকে

Date:

Share post:

অবশেষে সাফ কাপে ( SAFF CUP) জয় মুখ দেখল ভারত( INDIA)। রবিবার রাতে নেপালের( NEPAL) বিরুদ্ধে ১-০ গোলে জেতে ইগর স্টিমাচের( IGOR STIMAC) দল। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী( SUNIL CHHETRI)। সুনীলের সৌজন্যেই সাফ কাপে টিকে থাকল সাতবারের চ্যাম্পিয়নরা। নেপালের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম‍্যাচে ৮২ মিনিটে গোল করে ভারতকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন সুনীল।

এই জয়ের পর সুনীল বলেন,”এই জয় আমাদের কাছে স্বস্তির। আমরা এই টুর্নামেন্টে ভাল খেলছিলাম না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। বিগত দুই ম্যাচে গোলের সামনে আমাদের পারফরম্যান্স ছিল ভয়ঙ্কর। আজও প্রচুর গোল মিস করেছি। কোনও অজুহাত দেওয়ার নেই। অবশেষে টুর্নামেন্টে প্রাণ পেলাম। আমাদের অনেক কিছু করার বাকি আছে। সবচেয়ে বড় ব্যাপার টুর্নামেন্টে আমরা রয়ে গেলাম। আমাদের আরও উন্নতি করতে হবে।”

এদিকে নেপালের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে। দেশের হয়ে ১২৩ নম্বর ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের ৭৭ তম গোলটি পেয়ে গেলেন সুনীল। পেলে করেছিলেন  ৯২ ম্যাচে ৭৭ গোল।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার হরমনপ্রীতদের

advt 19

 

 

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...