Wednesday, May 13, 2026

ছোট পরিসরেও চাঁদের হাট নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতিতে

Date:

Share post:

মুম্বইয়ের বিখ্যাত নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। পুজোর কটা দিন একেবারে চাঁদের হাট বসে যায় সেখানে। মুখার্জি পরিবারের সদস্যরা তো আছেনই। পরিবারের বেশির ভাগই সেলিব্রিটি (Celebrity)। সঙ্গে এই পুজোয় হাজির হন বলিউড-টলিউড (Bollywood) ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সুরকার, গায়ক-গায়িকারা। তবে, করোনাকালে গত দুবছর পরিস্থিতিটা একটু আলাদা। গতবছর একেবারেই নমো নমো করে পুজো সারতে হয়েছিল। এবার কলেবর বেড়েছে। তবে পুজো হচ্ছে একেবারেই সদস্যদের মধ্যে। গতবছর পুজোতে আসতে পারেননি কাজল (Kajol)। এবার এসে কাকাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তিনি। গিয়েছিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। সর্বাণী মুখোপাধ্যায়কে (Sarbai Mukherjee) বেশিরভাগ সময় পাওয়া গিয়েছে মণ্ডপে। ছিলেন দেবু মুখোপাধ্যায়, নবনীত নারায়ণ, সুপ্রতিম সরকার। এসেছিলেন কাজলের বোন তানিশা। এসেছিলেন মুখার্জিবাড়ি জামাই আশুতোষ গোয়ারিকর।

ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী। তাঁর গানের অনুষ্ঠান ছিল সন্ধেয়। ছিল বিখ্যাত শিল্পী-পরিচালক-সমাজসেবী সোমু মিত্রর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় 25 বছর ধরে তিনি এই পুজোর সঙ্গে যুক্ত। কুমার শানুর ছেলে জানের অনুষ্ঠান ছিল। অরবিন্দর সিং, সুনীল পল, সম্রাট মুখোপাধ্যায়, নন্দিতা পুরী, রূপালি গঙ্গোপাধ্যায়- সবাই বিভিন্ন সময় হাজির হন এই দুর্গাপুজোর মণ্ডপে। মহাষ্টমীর সন্ধেয় হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। নিজের ছবির গান শোনান ঋতুপর্ণা। এক ঝাঁক উঠতি শিল্পী অনুষ্ঠান করেন।

করোনা বিধি মেনে মুম্বইয়ে এবার বেশিরভাগ পুজো হচ্ছে শুধু ক্লাব সদস্যদের উপস্থিতিতেই। শুধুমাত্র কোভিড টিকার দুটি ডোজ পেয়েছেন যাঁরা, তাঁদেরই প্রবেশের অনুমতি রয়েছে। এই বছর নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির প্রতিমার আকারও ছোট। মুকুট-সহ এবারের প্রতিমার দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৪ ফুট। এই পুজোতে দুপুরে হাজার মানুষকে ভোগ খাওয়ানোর রীতি রয়েছে। তবে গত দু’বছর কোভিড পরিস্থিতিতে সেই পর্ব বাদ দিতে হয়েছে। এখন শুধু সদস্যরাই নিজেদের মধ্যে পুজোর আনন্দ ভাগ করে নেন।

advt 19

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...