Thursday, May 14, 2026

ম‍্যাচ হারলেও, দলের খেলায় গর্বিত মর্গ‍্যান

Date:

Share post:

দীর্ঘ কয়েক বছর পর আইপিএলের( ipl) ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স ( Kkr)। কিন্তু ফাইনালে ওঠে ট্রফি জয়ের স্বাদ পেল না কেকেআর। চেন্নাই সুপার কিংসের (Csk) কাছে ২৭ রানে হারে ইয়ন মর্গ‍্যানের( Eoin Margan) দল। ম‍্যাচ হারলেও, দলের খেলায় খুশি কেকেআর অধিনায়ক। মর্গ‍্যান বলেন, আমিরশাহিতে দল যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে সতীর্থদের প্রতি আমি গর্বিত।

সাংবাদিক সম্মেলনে মর্গ‍্যান বলেন,”যে লড়াই আমরা করেছি তাতে গোটা দলের প্রতি অত্যন্ত গর্বিত। দলের চারিত্রিক দৃঢ়তা এবং লড়াকু মানসিকতা ভালই বোঝা গিয়েছে। আমাদের মালিক, শাহরুখ এবং ভেঙ্কিও খুব সমর্থন করেছে।”

এর পাশাপাশি মর্গ‍্যান আরও বলেন,”ভেঙ্কটশ আইয়র এবং শুভমন গিল অসাধারণ খেলেছে গত কয়েকটা ম্যাচে। ভেঙ্কটেশ এই মঞ্চে নতুন। কিন্তু কোনওদিন সেটা বুঝতে দেয়নি। দারুণ পারফরম্যান্স। ওরাই ছিল আমাদের ব্যাটিংয়ের মূলস্তম্ভ। ত্রিপাঠি ফাইনালে নিজের সেরাটা দিতেই নেমেছিল। ওর চোট পাওয়াটা নেহাতই দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন:ভারতীয় দলে কোচ হওয়া নিয়ে দ্রাবিড়ের সঙ্গে শুক্রবার মাঝরাতে বৈঠক সৌরভ-জয় শাহের : সূত্র

advt 19

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...