Wednesday, June 3, 2026

উত্তর কলকাতায় চমক, পরেশ- সাধনকন্যা একমঞ্চে

Date:

Share post:

Paresh Pal আর Sadhan Pandey র লড়াই শেষ?
উত্তর কলকাতায় রবিবার জমজমাট খবর।
পরেশের কালীপুজোর খুঁটিপুজোয় মঞ্চে সাধনকন্যা Shreya Pandey.
ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক Kunal Ghosh.
দুপক্ষের বিপুল জমায়েতে প্রথমে উত্তেজনার আবহ থাকলেও পরে দেখা যায় মিলনোৎসব।
জানা যায়, পরেশ পাল দুপুরেই আমন্ত্রণ জানান সাধনঘরণী সুপ্তি পান্ডেকে। পরে শ্রেয়াকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যান প্রধান অতিথি কুণাল।
পরেশ এবং শ্রেয়া দুজনের ভাষণেই ছিল পরস্পরের প্রতি সম্মান।
কুণাল বলেন,” বড়দের মধ্যে একটু মতপার্থক্য থাকে। কিন্তু আরও বড়দের উচিত সেসব মিটিয়ে দেওয়া। পরেশদা অনেক সিনিয়র। তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন। শ্রেয়ার বাবা অসুস্থ। ও অনেক কাজ করছে। দুজন একসঙ্গে তৃণমূলের কাজ করবেন।”
পরেশ আবেগতাড়িত হয়ে যান। চোখ দিয়ে জল বেরিয়ে যায়। অন্যদিকে শ্রেয়াও বাবার অসুস্থতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন।
দুই শিবিরের কর্মীরা ঐক্যবদ্ধ শ্লোগানে ভরিয়ে তোলেন চারপাশ।
ছিলেন পুর কোঅর্ডিনেটর সুনন্দা গুহ, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল, সঞ্জয় মন্ডল প্রমুখ।

advt 19

 

 

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...